বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে ১৪ ঘণ্টা বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ তিন ‘বনদস্যুকে’ আটক করেছে কোস্ট গার্ড।
মুক্তিপণের দাবিতে অপহৃত দুই জেলেকে উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড জানিয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বুধবার ভোর পর্যন্ত এ সংঘর্ষের পর সাতটি দেশি আগ্নেয়ান্ত্র, ১০৭টি বন্দুকের তাজা গুলি, চারটি ধারালো অস্ত্র ও একটি মাছধরা ট্রলার উদ্ধার করা হয়।
মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার মহিউদ্দিন মজুমদার জানান, সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনার কয়রা উপজেলার কাটেশ্বর খাল এলাকায় এই বন্দুকযুদ্ধের পর আটক তিনজন বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য।
লে. কমান্ডার মহিউদ্দিন মজুমদার বলেন, বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবন পশ্চিম বিভাগের কাটেশ্বর খাল এলাকায় অবস্থান করছে সংবাদ পেয়ে কোস্ট গাডের্র একটি দল ওই এলাকায় অভিযানে যায়।
ওখানে মঙ্গলবার দুপুর পৌনে ৩টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত থেমে থেমে বন্দুকযুদ্ধ চলে। এ সময় অন্তত ৩২ রাউন্ড গোলাগুলি হয়েছে। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটলে কোস্ট গার্ড ওই এলাকায় তল্লাশি চালিয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে মুক্তিপণের দাবিতে অপহ্নত দুই জেলেকে উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে সাতটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি একনলা বন্দুক, দুটি এলজি ও দুটি শর্টগান।
আটক বনদস্যুরা হলেন আমির আলী (৩২), জব্বার (৩০) ও শাহজাহান (২৬)। তবে উদ্ধার করা দুই জেলের নাম পরিচয় জানাতে পারেনি, কোস্ট গার্ড ।

0 comments:
Post a Comment