লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার মধ্যম হায়দারনাশী
পাড়ায় রুটি বানানোকে কেন্দ্র করে ছোট ভাই ও তার স্ত্রীর লাঠির আঘাতে বড় ভাই
আঘাতপ্রাপ্ত হয়ে খুন হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের মধ্যম হায়দারনাশী পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার আবুল হোসেন (৫৬) সকালে দোকান থেকে ময়দা কিনে নিয়ে যায় রুটি বানানোর জন্য। বাড়িতে গিয়ে রুটি বানানো নিয়ে ছোট ভাই আবুল কালাম ফয়সালের (৪৫) সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে ছোট ভাই আবুল কালাম ও তার স্ত্রী সাজেদা বেগম (৩৮) বাঁশের লাঠি দিয়ে আবুল হোসেনের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান খান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকারী ছোট ভাই ও তার স্ত্রী ঘটনার পরপরই পালিয়ে গেছে। তবে তাদের গ্রেফতারের টেষ্টা চলছে।

0 comments:
Post a Comment