আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ঘুমন্ত অবস্থায় নিরীহ ১৬ গ্রামবাসীকে
হত্যার দায়ে এক মার্কিন সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেদেশের সামরিক
আদালত। শুক্রবার এই রায় ঘোষণা করা হয়।
দণ্ডিত সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট রবার্ট ব্যালেস (৪০) ইরাক ও আফগানিস্তানে চার দফায় যুদ্ধে অংশ নিয়েছিলেন।
গত ২০১২ সালের ১১ মার্চ রাতে তিনি আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ১৬ জন গ্রামবাসীকে হত্যা করেন। আনন্দ করতেই এসব আফগানকে হত্যা করেছিলেন বলে স্বীকার করেছিলেন এই মার্কিন দখলদার সেনা।
নিহতদের অধিকাংশই নারী ও শিশু, যাদের বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল। নিহতরা তখন ঘুমিয়ে ছিলেন। এর মধ্যে একই পরিবারের ১১ জনকে হত্যা করে ব্যালেস।
গত জুনে ব্যালেস সামরিক আদালতে হত্যার দায়ে অভিযুক্ত হন। মৃত্যুদণ্ড এড়াতে তিনি দোষ স্বীকার করেন।
ছয় সদস্যের সামরিক প্যানেল ৫ দিন শুনানির পর তাকে এই দণ্ড দেয়। তাকে দেয়া বেতন-ভাতাও বাজেয়াপ্ত করেছে আদালত।
এ সময় নিহতদের স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন। সরকারপক্ষ এই মামলাটি ব্যালেসের কঠোর শাস্তির জন্য ‘জোরালো যুক্তিতর্ক’ উপস্থাপন করেছেন।
আদালতের এই রায়ের ফলে বাকি জীবন তাকে কারাগারেই কাটাতে হবে। ২০ বছর পর তিনি মার্জনা চাইতে

0 comments:
Post a Comment