Searching...

Popular Posts

Friday, August 23, 2013

রাজবাড়ী ও ঝালকাঠিতে তিনজনকে হত্যা

11:26 PM
রাজবাড়ী সদর উপজেলার কামালপুর গ্রামে নাজমুল শেখ (২৪) নামের এক তরুণকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এর আগের দিন বৃহস্পতিবার দুপুরে জেলার কালুখালী উপজেলার কালিকাপুরে অজ্ঞাতনামা এক যুবকের (৩২) লাশ পাওয়া যায়।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ভায়লাবুনিয়া গ্রামের বসতঘর থেকে মাহমুদা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
রাজবাড়ীতে নিহত নাজমুল সদর উপজেলার দাদশী ইউনিয়নের কামালপুর গ্রামের নুরুল ইসলাম শেখ ওরফে খোকন মাতবরের ছেলে।
নাজমুলের পরিবারের সদস্যরা জানান, নাজমুল সম্প্রতি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নাজমুলের মুঠোফোনে একটি কল আসার পর তিনি বাড়ি থেকে বের হন। গতকাল সকালে পাশের পাঁচরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের একটি পুকুরপাড়ে নাজমুলের জবাই করা লাশ দেখতে পান এলাকাবাসী।
কালুখালী থানার ওসি আজিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় লোকজন কালুখালীর কালিকাপুর রেলসেতুর পাশে একটি ঝোপ থেকে অজ্ঞাতনামা ওই যুবকের (৩২) লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। লাশ দেখে ধারণা করা হচ্ছে, পাঁচ-ছয় দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে।
ঝালকাঠিতে নিহত মাহমুদা কাঁঠালিয়া উপজেলার ভায়লাবুনিয়া গ্রামের চুন্নু হাওলাদারের স্ত্রী। কাঁঠালিয়া থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, চুন্নু একটি হত্যা মামলায় বর্তমানে জেলহাজতে। ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতে মাহমুদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির ছেলে সবুজ হত্যা মামলা করেছেন। ওসি জানান, এ ঘটনায় মাহমুদার ধর্মবোন হিসেবে পরিচিত শেফালী বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

0 comments:

Post a Comment