তিনি জানান, ঘটনার সময় মুশফিক গাড়িতেই ছিলেন। তবে তাঁর কিছু হয়নি।
আলী আকবর জানান, সোমবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্প অনুশীলন শেষে গাড়িতে উত্তরার বাসায় ফিরছিলেন মুশফিক। পথে মিরপুরের কালসীতে পেছন থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। এতে গাড়ির পেছনের দিক সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর আবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফেরত আসেন মুশফিক।
0 comments:
Post a Comment