মঙ্গলবার সকালে নিজ কক্ষের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আত্মহত্যার কারণ সম্পর্কে ঐশীর বাবা ইকবাল
জানান, কিছুদিন ধরে ঐশী নাম নিয়ে সমস্যায় পড়ে সে। অনেকেই তাকে নামের কারণে
উত্যক্ত করতো। এছাড়া প্রেমঘটিত কারণেও সে আত্মহত্যা করে থাকতে পারে।
২৮৫ নম্বর এলিফেন্ট রোডের ডি-৫ নম্বর
বাড়িতে পরিবারের সঙ্গেই থাকত ঐশী। মঙ্গলবার সকালে ওই বাড়িতেই ফ্যানের সঙ্গে
ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে নিউ মার্কেট থানার এসআই মো.
কামাল হোসেন জানিয়েছেন। পেশায় ব্যবসায়ী ঐশীর বাবাই মেয়ের আত্নহত্যার খবর
থানায় জানান বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
এসআই কামাল বলেন, পরিবারের কোনো অভিযোগ না
থাকায় ঐশীর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রেমঘটিত কারণে এই কিশোরী আত্নহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে। ঐশী
ভিকারুননিসা নূন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
0 comments:
Post a Comment