খুলনা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে যাত্রীবাহী
ট্রলার ডুবির ঘটনার নিখোঁজ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার
১জনের লাশ উদ্ধার করা হয়।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজিবাছা নদীর বিভিন্ন স্থান থেকে তালবুনিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে নুরু শেখ(৬০), হেলা বটতলার নূর হোসেনের ছেলে স্কুলছাত্র সাব্বির হোসেন(১১), ফুলবাড়ী গ্রামের গণি মোল্লার ছেলে মাহাতাব (৩৮) ও অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শান্তি মনি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান।
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফুটবল খেলা উপলক্ষে বিরাট গ্রামের ৫০-৬০ জন মানুষ স্থানীয় যাত্রীবাহী একটি ট্রলারে করে উপজেলা সদরে যাচ্ছিলেন। ট্রলারটি বটিয়াঘাটা উপজেলার জলমা খেয়াঘাটের অদূরে পৌঁছালে প্রবল স্রোতে একপাশ কাত হয়ে যায়।
এ ঘটনায় নিঁখোজ পাঁচজনের মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঝালবাড়ী এলাকার আবু বক্স ফকিরের ছেলে সবুর ফকিরের (৬৫) লাশ উদ্ধার করা হয়। বুধবার উদ্ধার করা হলো বাকি নিঁখোজদের লাশ।

0 comments:
Post a Comment