বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা থানায় নির্মাণাধীন একটি ভবনের পানি
সংরক্ষণের ট্যাংকে নেমে দম বন্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে রুমা থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, হেমায়েত সরদার (২১) ট্যাংকে নেমে অজ্ঞান হয়ে গেলে কামাল সরদার (৩৫) তাকে উদ্ধার করতে সেখানে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধারে ব্যর্থ হয়ে অগ্নিনির্বাপক বাহিনীকে খবর দেয়।
এরপর দুই শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উল আলম জানান, পানির ট্যাংকে অক্সিজেন না থাকার কারণে দম বন্ধ হয়ে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত দুই শ্রমিকের বাড়ি বান্দরবান সদরে।

0 comments:
Post a Comment