Searching...

Popular Posts

Wednesday, August 14, 2013

শেরপুর সীমান্তে ২ বাংলাদেশি নিহত

4:02 AM
শেরপুর প্রতিনিধি : কুচবিহার আদালতে যখন ফেলানী হত্যার বিচার চলছে ঠিক সেই মহুর্তে শেরপুর সীমান্তের ওপারে গণপিটুনিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলার ঝিনাইগাতীর সীমান্তবর্তী রাংটিয়া গ্রামের কান্ত কোচের ছেলে হেমন্ত কোচ (২০) এবং প্রেমানন্দ কোচের ছেলে শীতল কোচ (২১)।
সোমবার রাতে ভারতীয় গ্রামে ঢুকে পড়ার পর গণপিটুনিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।

মঙ্গলবার রাতে বিজিবি সূত্র জানায়, ঝিনাইগাতী উপজেলার সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বারাঙ্গাপাড়া থানার চিচিঙ্গাপাড়া এলাকায় ঢুকেন তারা। এ সময় স্থানীয়রা তাদের চোর ভেবে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তাদের লাশ বর্তমানে বারাঙ্গাপাড়া থানায় রয়েছে।

জানা যায়, সোমবার রাতে ওই দুজনসহ রাংটিয়া গ্রামের ৫ যুবক সীমানা অতিক্রম করে মেঘালয়ে গিয়েছিল। ভারতীয়দের তাড়া খেয়ে ৩ জন রাংটিয়া গ্রামের জয়ন্ত কোচের ছেলে সুশান্ত কোচ (১৯), চেছিন কোচের ছেলে বিশ্বনাথ কোচ (২১) এবং ওয়ারলেছ কোচের ছেলে মাধব কোচ (২০) ফিরতে পারলেও বাকি দুজন ধরা পড়ে যান।

নিহতদের লাশ হস্তান্তরের বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।

0 comments:

Post a Comment