Searching...

Popular Posts

Sunday, August 25, 2013

পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

4:46 AM
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে নদীতে গোসলে নেমে ডুবে দুই শিক্ষার্থী মারা গেছে। রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামে পদ্মা নদীতে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে। দুটি ঘটনাই গতকাল ঘটেছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল সকাল নয়টার দিকে পীরগঞ্জ বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসে ছয়টি শিশু। এ সময় বিদ্যালয় বন্ধ থাকায় তারা পাশের লাছি নদে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে মাসুদা (৮) ও গৌতম চন্দ্র (৯) নামের দুটি শিশু গভীর পানিতে তলিয়ে যায়। পরে বিদ্যালয়ের পরীক্ষার সময়বিষয়টি জানাজানি হয়। এরপর ওই দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আজিজুল আযম জানান, চকরাজাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে স্বাধীন (৬) গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে গেলে স্রোতের টানে তলিয়ে যায়। পরে এলাকার লোকজন তার লাশ উদ্ধার করে।

0 comments:

Post a Comment