Searching...

Popular Posts

Wednesday, August 28, 2013

দিনাজপুরে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক

2:56 AM
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের দশমাইল গণপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে মাসুদ রানা (৪২) নামে এক ডাকাত সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর একটি টহল দলের সদস্যরা।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল ও ছয়টি ছোরা উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আটক মাসুদ রানা দিনাজপুরের কাহারোল উপজেলার গণপুর এলাকার নজু মিয়ার ছেলে।

আটকের পর রাতেই মাসুদকে রংপুর র্যাব কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

র্যাব-৫ এর কমান্ডার আতিকুর রহমান জানিয়েছেন, রাতে তারা গোপন সংবাদ পান যে সংঘবদ্ধ একটি ডাকাতদল গণপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেই মোতাবেক ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মাসুদ রানা নামে এক ডাকাতকে আটক করা হলেও বাকি সদস্যরা টের পেয়ে পালিয়ে যায়।

0 comments:

Post a Comment