নিহতরা হলেন- মাঈন উদ্দিনের মেয়ে গয়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী চায়না খাতুন (১৬) ও হারান উদ্দিনের ছেলে পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের হাতিবান্ধা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আবুল বাছেদ (১৬)।
মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের মৃতদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সকালে চায়না ও বাছেদের বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় প্রেমিকযুগলের মৃতদেহ দেখে তারাডিমলা থানায় খবর দেয়।
তারা জানায়, চায়না ও বাছেদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। উভয়ের পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাদের এ সম্পর্ক থেকে সরে আসতে চাপ দেয়। এতে রাগ, ক্ষোভ ও অভিমানে তারা আত্মহননের পথ বেছে নেয়।
0 comments:
Post a Comment