Searching...

Popular Posts

Thursday, August 15, 2013

চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে যুবলীগ ও ছাত্রলীগ সংঘর্ষ : শিশু গুলিবিদ্ধ

1:09 AM
রাজধানীর লক্ষ্মীবাজারে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে মো. সায়মন (১৪) নামে এক শিশু গুলিবিদ্ধের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সূত্রাপুর থানাধীন লক্ষ্মীবাজারে ডিআইটি মার্কেটে ঈদ মেলায় চাঁদার টাকা ভাগাভাগি করা নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের সময় সায়মনের মাথায় গুলি লাগে। এ ঘটনায় গুলিবিদ্ধ সায়মনের বাবা মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি মামলা করেছেন।
সায়মনের বাবা জাহাঙ্গীর জানান, মঙ্গলবার রাতে সায়মন কয়েক বন্ধু নিয়ে লক্ষ্মীবাজারে বাসার সামনে ঈদ মেলায় ঘুরতে যায়। সেখানে মেলায় চাঁদার টাকা ভাগাভাগি করা নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের সময় সায়মনের মাথায় গুলি লাগে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সায়মনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদার টাকা ভাগাভাগি করা নিয়ে ঈদ মেলায় যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এ সময় গোলাগুলি থেকে বাঁচতে দৌড়ে পালাতে চাইলে তার মাথায় গুলি লাগে। ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীর বাকবিতাণ্ডার জের ধরে গোলাগুলির ঘটনা ঘটে। মেডিকেল অফিসার ডা. সাইফুল হক বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচাতে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে।
সূত্রাপুর থানার এসআই জানান, এ গোলাগুলির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনার একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭-৮ জনের নাম উল্লেখ করে গুলিবিদ্ধ সায়মনের বাবা সূত্রাপুর থানায় একটি মামলা করেছে। এই মামলাটি ইন্সপেক্টর ইনচার্জ রফিকুল ইসলাম তদন্ত করছেন বলে তিনি জানান।

0 comments:

Post a Comment