তরুণীকে যৌন হয়রানির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পরিণত
হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা। এ ঘটনায় ছয় পুলিশসহ অন্তত ২৪ গ্রামবাসী
গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে
বাগেরহাটে স্থানীয় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও তাকে পিটিয়ে আহত করার দায়ে এক
বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। অপর ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের
দাবি করায় প্রতারক প্রেমিকা ও তার বাড়ির লোকজনের পিটুনিতে আহত হয়েছেন এক
তরুণী। প্রতিনিধিদের প্যাঠানো খবর :
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) : আমার দেশ-এর প্রতিনিধি জানান, সেখানে এক তরুণীকে যৌন হয়রানি করা নিয়ে পৌর সদরের আড়াইবাড়ি কদমতলী মোড়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৬ পুলিশ কনস্টেবলসহ ২৪ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ১১০ রাউন্ড রাবার গুলি নিক্ষেপ করেছে। পুলিশের নিক্ষেপ করা রাবার বুলেটে ১৮ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কসবা পৌর সদরের
শাহপুর গ্রামের মামুন চৌধুরী রোববার বিকালে তার খালাতো বোনকে নিয়ে ঘুরতে গেলে আড়াইবাড়ি গ্রামের জীবন মিয়া ও তার কয়েকজন সহযোগী মামুনের বোনকে উত্ত্যক্ত করে।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকালে কসবা হাসপাতালের সামনে মামুন ও জীবন মিয়ার লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মামুন মিয়া গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ খবর জানাজানি হলে শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের কয়েক হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে ১১০ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। পুলিশের গুলিতে ১৮ জন আহত হয়। গ্রামের লোকজন পাল্টা ইট-পাটকেল ছুড়লে ৬ পুলিশ কনস্টেবল আহত হয়। ওই সময় ক্ষুব্ধ লোকজন আড়াইবাড়ী কদমতলী মোড়ের ৩টি দোকান ভাংচুর করে।
আহত ৬ কনস্টেবল হলেন, কং-১১৮৯ জতিন্দ্র, কং-৭৪৪ তোফায়েল, কং-৮৯৫ শিপন, কং-৯৪৮ মোস্তাফিজুর রহমান, কং-৯২০ আবুল হাসেম এবং কং-৯২৫ দেওয়ান নাছির উদ্দিনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে শাহপুর গ্রামের আবদুল আওয়াল, সুজন মিয়া, রাজু মিয়া, আল-আমিন, লিটন মিয়া, নোমান মিয়া, শামীম মিয়া, শামিম, সাইম মিয়া, শরীফ মিয়া, সেলিম মিয়া, মাসুদ ভূইয়া, মহসিন মুন্সী, আকরাম চৌধুরী, ময়নাল মিয়া এবং আড়াইবাড়ি গ্রামের ইলিয়ায়াছ মিয়া, কবির মিয়া, ফুরকান মিয়া। তাদের প্রাথমিকভাবে চিকিত্সা দেয়া হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, একটি মেয়েকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জীবনকে প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫-৬শ’ জনের বিরুদ্ধে পুলিশে কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিচারিক হাকিমের আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাদের জেলহাজতে পাঠায়।
নাসিরনগরে প্রেমিকাকে পিটিয়ে আহত করেছে প্রতারক প্রেমিক : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এক তরুণীকে পিটিয়ে আহত করেছে প্রতারক প্রেমিক ও তার বাড়ির লোকজন। আহত অবস্থায় ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই তরুণী জানায়, জেলার নাসির নগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের পূর্বের গোলাম বাড়ি বর্তমানে দালান বাড়ির মোবাইল ব্যবসায়ী জ্যোতিনুরের ছেলে মো. অপু নুরের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সুযোগে অপু তার কাছ থেকে বিভিন্ন কৌশলে ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে তাকে বিয়ের কথা বললে অপু তা প্রত্যাখ্যান করে।
সোমবার বিকালে বিয়ের দাবিতে অপুর বাড়িতে গেলে তার বাবা জোতিনুর, মা সেফা বেগম, বোন জুই, একই বাড়ির ফয়েজ সালাউদ্দিন মিলে ওই তরুণীকে পিটিয়ে গুরুতর জখম করে। এর একপর্যায়ে ওই তরুণীকে জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে ওই তরুণী জানান, প্রেমের সম্পর্কের সুযোগে দীর্ঘ প্রায় ৬ মাস ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বুড়িচং, বুড়িশ্বর তার বোনের বাড়িতে, মনতইল আত্মীয় বাড়িসহ বিভিন্ন জায়গা নিয়ে তার শারীরিক সম্পর্ক গড়ে।
গতকাল ওই তরুণী অপু ও তার মা সেফা বেগম, বাবা জোতিনুর, বোন জুই, ফয়েজ সালাউদ্দিনসহ ৬ জনকে আসামি করে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
নাসিরনগর থানার এএসআই মো. ফজলু ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, কাল তদন্ত করতে যাবেন।
ফান্দাউক ইউপি সদস্য মো. ফরহাদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি নিজের চোখে ঘটনা দেখেছি। ওই সময় প্রায় শতাধিক লোক উপস্থিত ছিল।
বাগেরহাটে ধর্ষণের চেষ্টার অভিযোগে বখাটে আটক : বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও পিটিয়ে আহত করার অভিযোগে জাহাঙ্গীর শেখ নামে এক লম্পটকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ওই গ্রামের জনৈক কবির শেখ জীবন জীবিকার প্রয়োজনে শহরে অবস্থান করার সুযোগে তার স্ত্রীকে প্রতিবেশী চাচাতো দেবর মৃত লেহাজ উদ্দিন শেখের ছেলে জাহাঙ্গীর শেখ বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। তিনি বিষয়টি স্বামী ও নিকটতম আত্মীয়স্বজনদের অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয় লম্পট জাহাঙ্গীর শেখ। ঈদের আগের দিন বিকালে জাহাঙ্গীর শেখ বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।
এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে জাহাঙ্গীর শেখের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার খবর জানতে পেরে আসামিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওইদিন রাতে গৃহবধূর ছেলে রনি শেখকে মারপিট করে আহত করে। তাকে মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায়ও গৃহবধূর ছেলে রনি শেখ বাদি হয়ে থানায় অপর একটি পৃথক মামলা করেছেন।

0 comments:
Post a Comment