রাজশাহী প্রতিনিধি: নগরীর শাহ মখদুম থানার পাকুরিয়া এলাকায় স্বপ্না নামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার চাঁন মিয়ার গোরস্থান থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ পাকুরিয়া এলাকার সাইদুর ওরফে জ্যাক (৩০) ও তার সহযোগী রানাকে (২৮) গ্রেফতারে মাঠে নেমেছে।
শাহ মখদুম থানার উপ-পরিদর্শক (এসআই) এ এস এম নূরুল করিম জানান, স্বপ্নার বাড়ি মহানগরীর বড়বনগ্রাম এলাকায়। সে শুক্রবার পাকুরিয়া এলাকায় তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনার শিকার হয়।
শুক্রবার রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। পরে ওই এলাকার গোরস্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর এক নারী ও পরিবারের দেয়া তথ্যানুযায়ী ওই দুজনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।
এসআই নূরুল করিম জানান, জ্যাক ও রানাকে গ্রেফতার করা গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে ওই শিশুর পিতা সিদ্দিকুর রহমান বাদী হয়ে থানায় মামলার করবেন বলে জানান তিনি।

0 comments:
Post a Comment