ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ রকিবুল ইসলাম (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক রকিবুল একজন অস্ত্র ব্যবসায়ী। রকিবুল উপজেলার কৈকুণ্ডা গ্রামের জমিন উদ্দিনের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, লীকুণ্ডা বাজারের ফকির মার্কেটের সামনে একজন অস্ত্র কেনাবেচার উদ্দেশে অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহানুর আলম পাটোয়ারীর নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
অভিযানে ঘটনাস্থল থেকে রকিবুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

0 comments:
Post a Comment