Searching...

Popular Posts

Friday, August 23, 2013

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা হিলিতে আটক ১৪

11:49 PM
অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত থেকে শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করেন।
আটক হওয়া ১৪ জন হলেন নওগাঁর আত্রাই উপজেলার তিলাবদু গ্রামের শুকুমার, সুধীর, শ্যামল, উজ্জ্বল, সেতু বালা, সলেকা বালা, ননী বালা, কাজলী বালা, যমুনা বালা, মিনতি বালা, আকাশ, পলি, সুজন ও রাখী।
বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী জানান, গতকাল সকালে আটক ব্যক্তিরা ভারতে যাওয়ার জন্য নওগাঁর আত্রাই থেকে আন্তনগর তিতুমীর ট্রেনে করে হিলি রেলস্টেশনে এসে নামেন। এ সময় তাঁরা উপজেলার মধ্যবাসুদেবপুরের বাসিন্দা দালাল রিপন মিয়ার বাড়িতে যান। বেলা দেড়টায় তাঁরা হিলি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের স্টেশন রোড থেকে আটক করেন।
আটক শ্যামল ও উজ্জ্বল জানান, সহজভাবে যাওয়ার জন্য তাঁরা পাসপোর্ট ছাড়া ভারতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আহসান হাবিব জানান, বিজিবি আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে মামলা করেছে।

0 comments:

Post a Comment