Searching...

Popular Posts

Monday, August 19, 2013

টাঙ্গাইলে প্রেমের জেরে কলেজ-ছাত্র খুন

11:37 PM
টাঙ্গাইলে প্রেমের কারণে আল-আমিন খান (১৭) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার দক্ষিণ কাশিল গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আলামিন ওই গ্রামের আয়ুব খানের ছেলে। সে টাঙ্গাইলের মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, আল-আমিনের সঙ্গে একই গ্রামের সহপাঠী কানিজ নামের এক মেয়ের প্রায় ২ বছর ধরে প্রেম ছিল। এ কারণে কানিজের পরিবার আলামিনকে কয়েকবার হত্যা করার হুমকিও দেয়।
রোববার রাত সাড়ে নয়টার দিকে আল-আমিন তার প্রেমিকা কানিজের বাড়ির পাশে তার সঙ্গে দেখা করতে যান। এরপর থেকে আল-আমিন নিখোঁজ ছিলেন।
সোমবার রাতে স্থানীয়রা কাশিল দক্ষিণ পাড়ায় একটি পাট ক্ষেতে আল-আমিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ রাত ২টার দিকে লাশটি উদ্ধার করে। নিহত আল-আমিন টাঙ্গাইলের মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে বাসাইল থানার ওসি সালাহ্ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় আল-আমিনকে হত্যা করে লাশটি ফেলে রাখা হয়।
তিনি আরো জানান, লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি প্রেমের কারণেই হয়েছে।
ঘটনার পর থেকে আল-আমিনের প্রেমিকা কানিজ ও তার পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে

0 comments:

Post a Comment