Searching...

Popular Posts

Saturday, August 24, 2013

ত্রিশালে বাবা-ছেলে খুন

6:37 AM
ময়মনসিংহ প্রতিনিধি: জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের ত্রিশালে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন বাবা আবুল কালাম (৫৫) ও তার ছেলে আবুল কাশেম (৩০)।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামে তারা হত্যাকাণ্ডের শিকার হন।

স্থানীয়রা ও থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের প্রভাবশালী সুজত আলীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল তার প্রতিপক্ষ আবুল কালামের।

এ বিরোধের জের ধরে শনিবার সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই বাবা আবুল কালাম ও তার ছেলে আবুল কাশেম নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ওয়ারিসের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে। তবে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

0 comments:

Post a Comment