Searching...

Popular Posts

Friday, August 23, 2013

গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

11:48 PM
রাজধানীর বাড্ডায় এক বাসা থেকে গতকাল শুক্রবার বিকেলে রাশিদা বেগম (৫০) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, রাশিদাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে বেলা তিনটার দিকে বাড্ডার পূর্বাচলের কাদের টেকের একটি টিনশেড বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। গলায় ছিল দাগ। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
রাশিদার স্বামী নূরুন্নবী মোল্লার বরাত দিয়ে এসআই মাহমুদুল বলেন, নূরুন্নবী রিকশাচালক। তাঁদের দুই মেয়ে মধ্যপ্রাচ্যে থাকেন। গতকাল সকালে রিকশা নিয়ে তিনি বাসা থেকে বের হন। দুপুর ১২টার দিকে ফিরে দেখেন, ঘরের দরজা তালাবদ্ধ। নিজের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে তিনি দেখেন, রাশিদার লাশ হাত-পা বাঁধা অবস্থায় খাটে পড়ে আছে। তিনি তখন পুলিশকে খবর দেন।

0 comments:

Post a Comment