Searching...

Popular Posts

Monday, August 19, 2013

রাজধানীর হাজারীবাগে ধর্ষণের পরে তরুনীকে শ্বাসরোধে হত্যা

11:36 PM
রাজধানীর হাজারীবাগের বছিলায় ইসমত আরা (২৮) নামের এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় বছিলায় ৮৬ নম্বর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশের ধারণা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মী মরিয়মকে আটক করা হয়েছে।

হাজারীবাগ থানার এসআই মোর্শেদ আলী জানান, বছিলায় নদীর পাড় লাগোয়া অনেকদিনের পুরনো ৮৬ নম্বর বাড়ির তৃতীয়তলায় একা থাকতেন ইসমত আরা। গতকাল দুপুরে খাবার খাওয়ার জন্য তাকে ডাকতে যান মরিয়ম। এ সময় তিনি দেখেন, ঘরের মেঝেতে পড়ে আছে ইসমত আরার নিথর দেহ। তার গলা গামছা ও মোবাইল ফোন চার্জারের সরু তার দিয়ে ফাঁস দেয়া। পরনের কাপড় এলোমেলো। খবর পেয়ে পুলিশ গিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে।

এসআই মোর্শেদ জানান, অন্তত পাঁচ বছর আগে ইসমত আরার বিয়ে বিচ্ছেদের পর থেকে বাড়িতে একাই থাকতেন। বাড়িটির মালিক তার বাবা হাজী ইমাম হোসেন। নিহতের পরিবারের লোকজন অন্য বাড়িতে থাকেন। পুলিশসূত্র জানায়, তিনতলা বাড়ির নিচের গেটটি সবসময় তালাবদ্ধ থাকতো। এক্ষেত্রে পরিচিত লোক ছাড়া বিনা বাধায় ভেতরে ঢুকতে পারার কথা নয়। পুলিশের ধারণা, হত্যায় জড়িতরা ইসমত আরার পূর্বপরিচিত।

0 comments:

Post a Comment