সম্প্রতি পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির ঘটনায়
দেশ দুটির কূটনৈতিক সম্পর্ক হুমকির মুখে পড়েছে। দুই পক্ষ থেকে বার বার
আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানানো হলেও তা ভেস্তে গেছে একের
পর এক সেনামৃত্যুর ঘটনায়। সর্বশেষ জাতিসংঘ মহাসচিব বান কি মুন দুই দেশকে
আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
বিবিসি জানায়, গতকাল সকালে ভারত অভিযোগ করে, পাকিস্তান জম্মু সীমান্তে বিনা উসকানিতে গুলি চালিয়েছে।
এর আগে সোমবার একই এলাকায় ভারত বিনা উসকানিতে গোলাবর্ষণ করেছে বলে পাল্টা অভিযোগ করে পাকিস্তান। এ ঘটনায় এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে ইসলামাবাদ।
এই পাল্টাপাল্টি অভিযোগে ২০০৩ সালে দু’দেশের মধ্যকার অস্ত্রবিরতি চুক্তিও ভেস্তে যেতে বসেছে বলে মনে করা হচ্ছে।
গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাদের গুলিতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে অভিযোগ জানায় দিল্লি। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে।
গত সোমবার পাকিস্তানে এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। দেশটির প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করার কথা থাকলেও এখন সীমান্তে উত্তেজনা বন্ধের আহ্বান জানাচ্ছেন বান কি মুন। দু’দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করার আশাও ব্যক্ত করেন বান কি মুন।
এদিকে জম্মু-কাশ্মীর ইস্যুতে যখন দু’দেশের সীমান্ত অঞ্চলে ভারী অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন করা হয়েছে, তখন আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসন ও সমস্যা সমাধানের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, আমি আশা করি দু’দেশের নেতারা গঠনমূলক আলোচনার মাধ্যমে পরস্পরের মধ্যে আস্থা তৈরির পদক্ষেপ নেবেন।
পাকিস্তানে অব্যাহত মার্কিন ড্রোন হামলারও নিন্দা জানান বান কি মুন। তিনি জোর দিয়ে বলেন, এক্ষেত্রে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। ড্রোন হামলায় অব্যাহত মানুষ নিহতের ঘটনায় বিভিন্ন সময় জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি।
আমেরিকার নাম উল্লেখ না করে বান কি মুন পাইলটবিহীন বিমানগুলোকে আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালনার আহ্বান জানান। সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাত্ করবেন বান কি মুন।
এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ. কে. অ্যান্টনি বলেছেন, সীমান্তে মোতায়েন তার দেশের সেনাদের যে কোনো ঘটনায় তাত্ক্ষণিকভাবে জবাব দেয়ার স্বাধীনতা রয়েছে। প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে যখন কাশ্মীর সীমান্তে ভারতের তীব্র উত্তেজনা চলছে, তখন অ্যান্টনি এ মন্তব্য করলেন।
অবশ্য এ বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘যেহেতু সংসদের অধিবেশন চলছে সে কারণে সংসদের বাইরে আমি এ বিষয়ে কিছু বলতে পারি না। তবে অন্য সামরিক কর্মকর্তারা বলেছেন, যখন সীমানা রক্ষার প্রশ্ন আসছে, তখন স্থানীয় সেনা ইউনিট সে অনুযায়ী জবাব দেয়ার বিষয়ে স্বাধীন। ভারতের প্রথম বিমানবাহী রণতরী উদ্বোধনের জন্য অ্যান্টনি তার নিজ রাজ্য কেরালা সফর করছেন। সোমবার ওই রণতরী উদ্বোধন করা হয়েছে।
এদিকে, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিনধের পক্ষে দেয়া বিবৃতিতে অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, ভারতে যত সন্ত্রাস হয়েছে তার সবই সীমান্ত দিয়ে বয়ে আসেনি। জম্মুতে চলমান হিন্দু-মুসলিম উত্তেজনার পরিপ্রেক্ষিতে চিদাম্বরম অসুস্থ শিনধের পক্ষে সংসদে এ বিবৃতি দেন। সম্প্রতি জম্মুতে হিন্দু-মুসলিম দাঙ্গায় অন্তত তিনজন নিহত হয়েছে।

0 comments:
Post a Comment