Searching...

Popular Posts

Wednesday, August 28, 2013

বিএসএফের হাতে বাংলাদেশী যুবক আটক

3:10 AM
চুয়াডাঙ্গা প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তের ওপাড়ে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার সকালে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ ফয়সাল আহমেদকে (১৯) আটক করে। ফয়সাল মহেশপুরের লড়াইঘাট গ্রামের খোকন মিয়ার ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, সকাল সাড়ে ৬টার দিকে ফয়সাল গরু আনতে কুসুমপুর সীমান্তের ৬১ মেইন পিলারের সাব পিলার ৮ এর পাশ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারতের দেড় কিলোমিটার ভিতরে তিনি বিএসএফের হাতে ধরা পড়েন।

ফয়সাল আহমেদকে ফেরত চেয়ে কুসুমপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার জামসেদ আলী ভারতের নদীয়া জেলার চাপড়া থানার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফকে পত্র দিয়েছেন বলে জানান কর্নেল আসাদুজ্জামান।

0 comments:

Post a Comment