ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতির সময় তিনজনকে আটক করা হয়েছে। গত
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজশাহী নগরের বিনোদপুর এলাকা
থেকে দেশ পরিবহনের একটি বাস থেকে তাঁদের আটক করে পুলিশ। পরে তাঁদের মামলায়
গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন খোকন হাওলাদার (৩২), মিজানুর রহমান (৩২) ও মিজানুর রশিদ মিনু (২৫)।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বলেন, ঢাকা থেকে যাত্রীবেশে আসা ছয়-সাতজন নাটোর এলাকায় গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালান। এ সময় বাসের লোকজন তাঁদের প্রতিরোধের চেষ্টা করলে কয়েকজন সদস্য গাড়ি থেকে নেমে পালিয়ে যান। তবে বাসের লোকজন তিন ডাকাতকে আটক করেন। পরে তাঁদের মতিহার থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাঁদের ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

0 comments:
Post a Comment