Searching...

Popular Posts

Friday, August 23, 2013

ফটিকছড়িতে পুলিশের হাত থেকে আসামির পলায়ন

11:54 PM
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের হাত থেকে হাতকড়া পরা হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রামগড় বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার বড়বিল গ্রামের লাতু মিয়ার ছেলে ভুজপুর থানার তালিকাভুক্ত হত্যা মামলার আসামি মো. দেলোয়ার হোসেন (৩৫) রামগড় বাজারে গরু বিক্রি করছিলেন। এই খবরে দাঁতমারা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মীর কাশেম আলীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ নিয়ে পুলিশের সঙ্গে আসামির কিছুক্ষণ বাগিবতণ্ডা হয়। পরে হাতকড়া পরিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিলে তৎক্ষণাৎ গাড়ির অপর প্রান্ত দিয়ে আসামি পালিয়ে যায়।

0 comments:

Post a Comment