Searching...

Popular Posts

Wednesday, August 14, 2013

চাঁদার দাবিতে স্কুল শিক্ষকের বাড়িতে বোমা হামলা

5:21 AM
চাঁদার দাবিতে মনিরুল ইসলাম নামে এক স্কুল শিক্ষকের বাড়িতে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে এ বোমা হামলার ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে।

শিক্ষক মনিরুল জানান, বেশ কয়েকদিন ধরে একটি চক্র মোবাইল ফোনে তার কাছে চাঁদা দাবি করে আসছে। দাবীকৃত চাঁদার অর্থ পরিশোধ না করায় গতকাল রাত আড়াইটার দিকে মনিরুলের ঘরের দরজায় বোমার বিস্ফোরণ ঘটায় ওই সন্ত্রাসীরা। এরপর দরজার সামনে দাঁড়িয়ে তাকে ঘর থেকে বেরিয়ে আসার হুমকি দেয় তারা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বোমা হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

0 comments:

Post a Comment