Searching...

Popular Posts

Sunday, August 25, 2013

কুড়িল বিশ্বরোড-বিমানবন্দর সড়কে শ্রমিক অবরোধে যানজট

4:48 AM
পোশাকশ্রমিকদের অবরোধে কুড়িল বিশ্বরোড ও আশপাশের সড়কে দীর্ঘ যানজটর সৃষ্টি হয়। ছবি: খালেদ সরকাররাজধানীর কুড়িল বিশ্বরোড ও সংলগ্ন বিমানবন্দর সড়ক থেকে অবরোধকারী পোশাক কারখানার শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। কয়েক ঘণ্টা ধরে চলা অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েকটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক আজ রোববার সকাল আটটা থেকে কুড়িল বিশ্বরোড ও সংলগ্ন বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ও মিছিল করেন। এতে কুড়িল বিশ্বরোড ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কগুলোতে যানজট প্রকট আকার ধারণ করে।

ভুক্তভোগী কয়েকজন যাত্রী প্রথম আলো ডটকমকে ফোনে জানান, অবরোধের কারণে কুড়িল বিশ্বরোড, বনানী ও বিমানবন্দর সড়কে যানজট ছড়িয়ে পড়ে। এতে অফিসমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন। হাজারো যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা হন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবির প্রথম আলো ডটকমকে জানিয়েছেন,  আলোচনার মাধ্যমে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শ্রমিকেরা সড়ক থেকে অবরোধ তুলে না নেওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যানজট ধীরে ধীরে কেটে যাবে।

0 comments:

Post a Comment