এরা আগে নিহত পুলিশের বিশেষ শাখার (এসবি)
পরিদর্শক মাহফুজুর রহমান ও স্ত্রী স্বপ্না রহমানের মেয়ে ঐশী পল্টন থানায়
আত্মসমর্পণ করে। পরে ঐশীকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঐশির পারিপার্শ্বিক অবস্থা দেখে পুলিশের
ধারণা ঐশীই বাবা-মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে কি কারণে তাদের হত্যা
করা হয়েছে তা এখনও জানা যায় নি। ঐশী এখন গোয়েন্দা পুলিশের হেফাজতে
রয়েছে।
মেয়ে ঐশী ধানমন্ডির একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। সে ও লেভেলে লেখা-পড়া করে। ভাই ঐহী রাজারবাগের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ঐশী রহমানের বয়স ১৬ বছর। গৃহকর্মী মোসাম্মৎ সুমির (১১) এখনও খোঁজ মেলেনি।
মেয়ে ঐশী ধানমন্ডির একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রী। সে ও লেভেলে লেখা-পড়া করে। ভাই ঐহী রাজারবাগের একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ঐশী রহমানের বয়স ১৬ বছর। গৃহকর্মী মোসাম্মৎ সুমির (১১) এখনও খোঁজ মেলেনি।
পুলিশ পরিদর্শক মাহফুজুর এসবির রাজনৈতিক শাখায় কর্মরত ছিলেন।
চামেলীবাগে ‘চামেলী ম্যানশন’ নামের বাড়ির ছয়তলার একটি বাসায় তিনি
স্ত্রী, মেয়ে, ছেলে ঐহী রহমান (৮) ও গৃহকর্মীকে নিয়ে থাকতেন তিনি।
গতকাল পল্টন থানার পুলিশ বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসার দরজা ভেঙে ঐশীর
শয়নকক্ষের বাথরুম থেকে মাহফুজুর-স্বপ্না দম্পতির লাশ উদ্ধার করে। লাশ
দুটি রক্তাক্ত অবস্থায় কাপড় দিয়ে মোড়ানো ছিল। তাঁদের শরীরের বিভিন্ন
জায়গায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। কাপড় মোড়ানো
অবস্থায় দুটি বঁটি এবং ওই শয়নকক্ষে ছড়ানো কয়েকটি ছুরি উদ্ধার করা হয়।
ঐশী ও তার বাবা-মায়ের ঘরের বিছানার চাদর, আসবাব ও কাপড়চোপড় তছনছ
অবস্থায় ছিল।
0 comments:
Post a Comment