লক্ষ্মীপুরে বিএনপি নেতা ও গাজীপুরে চালক খুন হয়েছে। যশোরের বেনাপোলে
যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শেরপুরের নালিতাবাড়ীতে গণপিটুনিতে
নিহত হয়েছে একজন। ঝিনাইদহের কোটচাঁদপুরে গৃহবধূ খুন হয়েছে। কুমিল্লার
চৌদ্দগ্রামে গৃহবধূকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ীতে
মাছচাষীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন
দুজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন : লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হাসন্দী গ্রামের কালীবাজার এলাকায় গত বৃহস্পতিবার রাতে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য হারুনুর রশিদকে (৫০) গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত হারুনুর রশিদ তারাবি নামাজ শেষে পাশের কালীবাজার থেকে আম কিনে রাতে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির দরজায় পৌঁছলে আগে থেকে ওঁত্ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
গাজীপুরে চালক খুন : গাজীপুর শহরে গত বৃহস্পতিবার রাতে এক গাড়িচালককে এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মানিক মিয়া ওরফে কালা মানিক (২৫)। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কামালপুর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে। নিহত মানিকের মা ফজিলা খাতুন জানান, গাজীপুর শহরের রথখোলা এলাকায় জনৈক খোকনের বাসায় দীর্ঘদিন ধরে মা ফজিলা খাতুনের সঙ্গে স্ত্রী-সন্তান নিয়ে মানিক মিয়া ভাড়া থাকত। ফজিলা খাতুন গাজীপুর কোর্টের পুলিশ সদস্যদের মেসে রান্নার কাজ করেন। ওইদিন বিকালে দুই যুবক মানিককে কাজের কথা বলে বাসা থেকে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর রাত ১২টার দিকে গাজীপুর নগর ভবন সংলগ্ন জেলা পশু হাসপাতালের সামনে সীমানা প্রচীরের পাশের সড়কে গুরুতর আহতাবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা মানিককে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মানিক মারা যায়।
বেনাপোলে যুবককে পিটিয়ে হত্যা : যশোরের বেনাপোলের কাগজপুকুর এলাকায় গতকাল ভোরে সন্ত্রাসীরা এক অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ জানায়, ভোরের দিকে ওই যুবককে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। নিহত যুবক বেনাপোল এলাকার নয়। ধারণা করা হচ্ছে, তার কাছ থেকে টাকা-পয়সা কেড়ে নিয়ে সন্ত্রাসীরা তাকে হত্যা করে পালিয়ে যায়।
নালিতাবাড়ীতে গণপিটুনিতে নিহত ১ : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরামারা কবরস্থানে গতকাল গভীর রাতে লাশ চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ায় গণধোলাইয়ের শিকার হয়ে চোরচক্রের এক সদস্য নিহত হয়। পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, প্রায় ৩ মাসে এ কবরস্থান থেকে কয়েক দফায় ১১টি লাশ এবং কঙ্কাল চুরি হয়ে গেছে। ফলে এলাকাবাসী গত ক’দিন যাবত্ কবরস্থানে রাতের বেলা পাহারা বসিয়ে আসছিল। গভীর রাতে চোরচক্রের সদস্যরা ওই কবরস্থানে লাশ চুরি করতে গেলে এলাকাবাসী ধাওয়া করে। এ সময় তারা একজনকে ধরে ফেলে ও গণপিটুনি দিলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কোটচাঁদপুরে গৃহবধূ খুন : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর গ্রামে বিলকিস খাতুন (৩৭) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে পুলিশ তার নিজ বাড়ির বারান্দা থেকে গলাকাটা লাশ উদ্ধার করেছে। স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা কোটচাঁদপুর উপজেলার রুদ্রপুর গ্রামের বিলু হোসেনের মেয়ে বিলকিস খাতুনের সর্বশেষ বিয়ে হয় একই উপজেলার কচ্চাডাঙ্গা গ্রামের মজিবরের সঙ্গে। তার স্বামী একটি সন্ত্রাসী মামলায় জেলে রয়েছে। বিলকিস বাবার বাড়িতে থাকত। প্রতিদিনের মতো গৃহস্থালির কাজ সেরে সে খড়ের ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে বলে তার বাবা বিলু মিয়া জানান। এ সময় বিলকিসের পাশে তার এক দৃষ্টিপ্রতিবন্ধী বোন ঘুমিয়ে ছিল। রাতে দুর্বৃত্তরা বিলকিসকে ধরে গলাকেটে হত্যা করে।
চৌদ্দগ্রামে গৃহবধূকে পুড়িয়ে হত্যা : কুমিল্লার চৌদ্দগ্রামে শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে এক গৃহবধূকে হত্যা করেছে পাষণ্ড স্বামী। তার নাম জেসমিন আক্তার (৩২)। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাজীগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের রাজমিস্ত্রি শহিদ উল্লাহর সঙ্গে তার স্ত্রী জেসমিনের পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে শহিদ উল্লাহ জেসমিনকে বাড়ির দুইশ’ গজ দূরে পুকুরপাড়ে নিয়ে পুড়িয়ে হত্যা করে।
সোনাইমুড়ীতে মাছচাষীকে হত্যা : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের দক্ষিণ বটগ্রামে বাবুল (৪৩) নামের মাছ চাষীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ বটগ্রামের হাজিবাড়ির মৃত আজিজ উল্লাহর ছেলে বাবুল তারাবির নামাজের পর বাড়ির পাশের নিজের মাছের খামার দেখতে ঘর থেকে বের হন। বাবুলের পরিবারের লোকজন সাহরির সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বটগ্রাম সড়কের পাশে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ জানায়, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
চুয়াডাঙ্গায় টিলারচাপায় শিশু নিহত : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামে বাবার পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে হাবিবুল্লাহ নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নাপিতখালী গ্রামের মিজানুর রহমান সকালে মাটিভর্তি পাওয়ার টিলার নিয়ে বাড়িতে যান। এ সময় হাবিবুল্লাহ গাড়িতে ওঠার বায়না ধরে। মিজানুর ছেলেকে নিয়ে পাওয়ার চালাতে গেলে ট্রলির চাকায় পিষ্ট হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহতরা হলেন জেলার সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের বাদিয়ার মোড় এলাকার সুনিল চন্দ্র রায়ের ছেলে মহেশ চন্দ্র রায় (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ইটবোঝাই একটি ট্রাক্টর সদর উপজেলার পঞ্চপুকুর-বাবরীঝাড় সড়ক দিয়ে যাওয়ার সময় চ্যাংমারী এলাকায় সাইড দিতে গিয়ে উল্টে যায়। ট্রাক্টরের নিচে চাপা পড়ে যায় ট্রাক্টরচালক মহেশ চন্দ্র। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
জলঢাকায় ট্রাকচাপায় নিহত ১ : নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চৌপথী এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি বালাগ্রাম চৌপথি এলাকার আবদুল জলিলের ছেলে। পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নবীনগরে ডুবে শিশুর মৃৃত্যু : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার বীরগাঁও ইউনিয়নের কিশোরপুর গ্রামের হক মিয়ার মেয়ে মারিয়া (৩) বাড়ির পাশে খেলার সময় পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন এক ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করে নবীনগর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় দুই নৌকার সংঘর্ষে নিহত ১ : গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদীতে দুটি মালবোঝাই ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে এক নৌকা শ্রমিক নিহত হয়েছে। স্থানীয়রা জানান, সকালে শহরের শিমরাইলকান্দির কাছে তিতাস নদীতে সরাইলের শাহবাজপুর ইটাখলা থেকে ইট নিয়ে আখাউড়া যাওয়ার পথে একটি নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি নৌকার সংঘর্ষ হয়। এতে শহরের ভাদুঘর এলাকার সামসুদ্দিন (৫০) নামে এক নৌকা শ্রমিক ঘটনাস্থলে মারা যায়।
নালিতাবাড়ীতে বোনের হাতে ভাই নিহত : গতকাল দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরামারা উজানগাংপাড় গ্রামে সহোদর বোনের লাঠির আঘাতে ভাই আশরাফ আলীর (৫৫) মৃত্যু হয়েছে। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গেরামারা উজানগাংপাড় গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে আশরাফ আলীর সঙ্গে দুই পরিবারের শিশু নিয়ে গতকাল দুপুরে তারই সহোদর বোন রাশিদার (৪০) কথা কাটাকাটি হয়। এরপর আশরাফ আলী জুমার নামাজ শেষে বাড়িতে এলে আবার এ নিয়ে দুই ভাই-বোনের মধ্যে বিতর্ক বাধে। এরই একপর্যায়ে বোন রাশিদা লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আশরাফ আলী লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী খুন : গতকাল দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ফরিদপুর গ্রামে লন্ডন প্রবাসীর স্ত্রীকে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রবাসী আবদুল কাদির ও তারই আপন ভাই আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত কয়েকদিন আগে স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাজ্য থেকে সপরিবারে দেশে আসেন আবদুল কাদির। গতকাল কাদিরের স্ত্রী রেহেলা বেগম (৩৮) পুকুরঘাটে যাচ্ছিলেন। এ সময় অতর্কিতভাবে আশিক মিয়ার ছেলে শামিম, রুহেল, সেলিম ও সোহেল এই চার যুবক প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নগরকান্দায় নছিমন-ভ্যান সংঘর্ষে নিহত ১ : ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলায় গতকাল নসিমন-ভ্যান সংঘর্ষে মোসলেম (৫৫) নামে এক নসিমনের যাত্রী নিহত হয়েছেন। মোসলেমের বাড়ি নগরকান্দা উপজেলার বড়শ্রীবর্দি গ্রামে। পুলিশ জানায়, নগরকান্দা উপজেলার জয়বাংলার মোড়ে একটি নসিমন ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোসলেম গুরুতর আহত হয়। গুরুতর আহত মোসলেমকে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আটোয়ারীতে ডুবে শিশুর মৃত্যু : পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে রাকিব হাসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিচয়ে জানা গেছে, সে উপজেলার তোড়িয়া ইউনিয়নের প্রেমগজ গ্রামের জনৈক জহর আলীর ছেলে। রাকিবের বাবা জানান, গতকাল সকালে রাকিব পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়িসংলগ্ন একটি ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে প্রায় দেড় ঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নড়াইলে যুবকের গলাকাটা লাশ উদ্ধার : নিখোঁজ হওয়ার দু’দিন পর নড়াইলে ইসমাইল শেখ (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল এলাকায় গতকাল সকালে মধুমতি নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাঈল চাপাইল গ্রামের শুকুর শেখের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৩০ জুলাই সন্ধ্যায় ইসমাঈল বাড়ি তেকে বের হয়ে আর ফেরেনি। গতকাল সকালে স্থানীয়রা মধুমতি নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সেটি উদ্ধারের পর নিহতের পরিবার মৃতদেহটি ইসমাঈলের বলে শনাক্ত করে। অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে ইসমাঈলের মৃত্যু নিশ্চিত করে লাশ গুম করতে মৃতদেহের হাত-পায়ে ইট বেঁধে নদীতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।
মেহেরপুরে গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত : জেলার সদর উপজেলার চকশ্যামনগর নতুনপাড়া গ্রামে গণপিটুনিতে এক ডাকাত সর্দার নিহত হয়। নিহত ডাকাত সর্দারের নাম জিয়াউর রহমান জিয়া। গতকাল ভোরে ওই গ্রামের একটি বাড়িতে ডাকাতির পর সকাল ৮টার দিকে জিয়াকে গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে ধরে এনে গণপিটুনি দেয় গ্রামবাসী। জিয়াউর রহমান শিবপুর গ্রামের উম্মত আলীর ছেলে এবং আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নতুনপাড়া গ্রামের ফিরাতুল ইসলামের বাড়িতে ভোরে একদল ডাকাত হানা দেয়। ডাকাত দলের বোমা হামলায় আহত হন গৃহকর্তা ফিরাতুল ইসলাম। গ্রামবাসী এলাকায় প্রতিরোধ গড়ে তোলে এবং সকাল ৮টার দিকে গ্রামের গলাবাড়ি মাঠের একটি কলাক্ষেত থেকে জিয়াকে আটক করে পিটুনি দেয়। গতকাল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ায় ২ জনের অস্বাভাবিক মৃত্যু : বগুড়ায় ২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সকালে গাবতলীতে ট্রেনের ধাক্কায় অরেন্দ্র নাথ রায় মারা গেছে। সে একই উপজেলার নতুপাড়ার মহেন্দ্র নাথ রায়ের ছেলে। অপরদিকে ছোট বোনের সঙ্গে বিবাদ করে বড় ভাই ফেরদৌস বৃহস্পতিবার সন্ধ্যায় বিষপান করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে রাতেই মারা যায়। সে গাবতলীর সোনারায়ের ইব্রাহীম আলীর ছেলে।

0 comments:
Post a Comment