Searching...

Popular Posts

Saturday, August 3, 2013

শরীরজুড়ে দগদগে ক্ষত বাহুবলের গৃহবধূ জাহানারার : অসামাজিক কাজে চাপ, রাজি না হওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা

4:42 AM
যৌতুক দাবিতে স্বামীর অমানুষিক নির্যাতনের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন হবিগঞ্জের বাহুবলের গৃহবধূ জাহানারা খাতুন। আগুনে পুড়িয়ে মারার চেষ্টার দগদগে সব ভয়াবহ ক্ষতচিহ্ন রয়েছে তার শরীরজুড়ে। হাসপাতালে তার নির্যাতনের কাহিনী শুনে হতবাক চিকিত্সক, রোগীসহ সবাই।
যৌতুক না পেয়ে স্বামী অলিউর রহমান তাকে নির্যাতনের জন্য বেছে নেয় ভয়াবহ সব কৌশল। প্রথমেই টাকার জোগাড়ে অসামাজিক কাজে যোগ দিতে চাপ দেয়। এর পরে আরও অনেক নির্যাতন শেষে জাহানারাকে মেরে ফেলতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় পাষণ্ড অলিউর। তবে ভাগ্যগুণে বেঁচে যান জাহানারা। এদিকে গৃহবধূ জাহানারার ওপর স্বামীর এ ভয়াবহ নির্যাতনের বাইরে জেলার বাহুবলে যৌন নির্যাতনের শিকার হয়েছে পাঁচ বছরের এক শিশু। তাকে ধর্ষণের দায়ে পুলিশ গ্রেফতার করেছে আল আমিন নামে এক কিশোরকে।
আমার দেশ-এর বাহুবল প্রতিনিধি আজিজুল হক সানু জানান, বিয়ের মাত্র চার মাসের মাথায় যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন নেমে আসে গৃহবধূ জাহানারা খাতুনের ওপর। জাহানারার বাবা একজন ঠেলাগাড়িচালক। তার পক্ষে জামাইয়ের যৌতুকের দাবি মেটানো কোনোভাবেই সম্ভব নয়।
স্বামী অলিউর রহমান যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী জাহানারাকে অসামাজিক কাজে যোগ দিতে চাপ দেয়। এতেও রাজি না হওয়ায় শেষ পর্যন্ত জাহানারাকে মেরে ফেলার ফন্দি আঁটে। শেষে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
গা পুড়ে যাওয়া দগদগে ক্ষত নিয়ে বিনা চিকিত্সায় পাষণ্ড অলিউর তাকে টানা ১৭ দিন বাড়িতে আটকে রাখে। তবে ভাগ্যগুণে প্রতিবেশীর সহায়তায় বাড়ি থেকে বের হতে পারলেও এ যাত্রা বেঁচে যান জাহানারা। বর্তমানে তিনি বাহুবল হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আবদা কামাল গ্রামের ঠেলাগাড়ি চালক আ. রউফের মেয়ে জাহানারা খাতুনের চার মাস আগে বিয়ে হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার তাহিরপুর গ্রামের সিরাজুল ইসলাম হরফে নান্দুর ছেলে অলিউর রহমানের। বিয়ের পর থেকেই জাহানারা স্বামীর বাড়ি অবস্থান করছিল।
সম্প্রতি অলিউর রহমান জাহানারা খাতুনের কাছে ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। জাহানারার দরিদ্র বাবা কষ্টকর হলেও জামাইয়ের এ দাবি পূরণ করেন। তবে পাষণ্ড অলিউর ফের আরও ২০ হাজার টাকা দাবি করলে জাহানারা অস্বীকৃতি জানায়।
পরে অলিউর টাকার জন্য গত ১৭ জুলাই রাতে এক যুবককে স্ত্রী জাহানারার কাছে নিয়ে যায় অসামাজিক কাজে জড়িত হওয়ার জন্য। এতেও অস্বীকৃতি জানালে অলিউর রহমান জানাহারা খাতুনের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে অলিউর তাকে টানা ১৭ দিন ঘরে আটকে রাখে।
এলাকার লোকজনের মাধ্যমে মেয়ের এ করুণ অবস্থার কথা শুনে বাবা আবদুর রউফ তাকে বাড়ি নিয়ে যেতে জামাইয়ের কাছে অনুরোধ করেন। তবে এতেও গলেনি পাষণ্ড অলিউরের মন। পরে একপর্যায়ে কৌশলে স্বামীর বাড়ি থেকে পালিয়ে বাঁচে জাহানারা।
জাহানারা বর্তমান বাহুবল হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে ব্র্যাক মানবাধিকারের পক্ষ থেকে আইনি সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন বাহুবলের কর্মকর্তা আবু তাহের।
এদিকে আমাদের মাধবপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলার মাধবপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল ভোররাতে এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালীকৃষ্ণপুরে শিশুটিকে একই গ্রামের আস্কর আলীর ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র আল আমিন ফুসলিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুটির চিত্কারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সফিকুল ইসলাম গতকাল ভোররাতে অভিযান চালিয়ে ধর্ষক আল আমিনকে গ্রেফতার করে।

0 comments:

Post a Comment