-
- জামালপুরে ট্রেনের সঙ্গে সিএনজি ট্যাক্সির ধাক্কায় স্বামী ও স্ত্রীসহ তিন যাত্রী নিহত ও দুই শিশু আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দ্রুতগামী একটি সিএনজি বিজিবি ক্যাম্প সংলগ্ন রেলক্রসিং অতিক্রম করার সময় দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সিএনজিটি ট্রেনের সঙ্গে আটকে যায়। প্রায় ২ কিলোমিটার যাওয়ার পর জামালপুর কোর্ট স্টেশনের কাছে সিএনজিটি রেললাইনের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে ও সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় অকুস্থলেই সিএনজি যাত্রী মাহবুবুল আলম ডল (৪৫), হাসপাতালে নেয়ার পর তার স্ত্রী আক্তার জাহান বীথি (৩৫) ও সিএনজি ড্রাইভার আবদুর রাজ্জাকের (৫৫) মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মাহবুব ও বীথির দুই মেয়ে জিনিয়া (১০) ও মিনিয়াকে (৪) প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত সবার বাড়ি মেলান্দহ উপজেলার পয়লা গ্রামে। নিহত মাহবুব পেশায় পল্লী চিকিত্সক ছিলেন। তার স্ত্রী বীথি পয়লাবালিয়াবাড়ি ফাজিল মাদরাসার শিক্ষিকা ছিলেন। জামালপুর রেলওয়ে থানার কর্মকর্তা খোকন সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Popular Posts
-
কুষ্টিয়ায় পর্নো ভিডিও তৈরির মূল হোতা শিক্ষক পান্নাসহ দুই প্রকৌশলী এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেফতারের দাবিতে দিন দিন...
-
মেহেরপুরের মুজিবনগরে গত বৃহস্পতিবার সকালে আটক চোরাই পথে আসা ৪৮টি গরু-মহিষ ও এক ভারতীয় চোরাকারবারিকে বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ স...
-
ফের বিতর্কে ধর্মগুরু আসারাম বাপু। তার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করল এক কিশোরী। পুলিশ সূত...
-
দিল্লী, মুম্বাইয়ের পর এবার ভারতের ঝাড়খন্ডে গণধর্ষণের শিকার হলেন এক নারী পুলিশ সদস্য। গত বৃহস্পতিবার ভোরে ঝাড়খন্ডের লাটিহার জেলার জাগালদাগ...
-
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাক...
-
অজ্ঞাত উত্স থেকে পাওয়া নিরাপত্তা হুমকির কারণে আগামীকাল রোববার বাংলাদেশসহ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলে...
-
মাদারীপুরের শিবচরে চার বছরের এক শিশু ধর্ষিত ও হবিগঞ্জের বাহুবলে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক গৃহবধূ। অন্যদিকে বাগেরহাটে ছাত্রীকে মোবাইল ...
-
রাজবাড়ী সদর উপজেলার কামালপুর গ্রামে নাজমুল শেখ (২৪) নামের এক তরুণকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্...
-
ছয় মাসের ব্যবধানে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক-গুলোর মূলধন ঘাটতি বেড়ে গেছে সাত হাজার কোটি টাকা। গত ৩১ ডিসেম্বর যে মূলধন ঘাটতি ছিল এক...
-
আন্তর্জাতিক ডেস্ক: রাসায়নিক অস্ত্র ব্যবহারের অজুহাতে যুক্তরাষ্ট্র সরকার আগামী বৃহস্পতিবার সিরিয়ায় সামরিক হামলা চালাতে পারে বলে দেশটির নাম...
Saturday, August 3, 2013
Loading....
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment