রাজশাহীতে
দুই ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
(র্যাব)। গ্রেফতারকৃতরা হলো, নগরীর ডিঙ্গাডোবা এলাকার আবু বক্কর
সিদ্দিকের ছেলে মো. পিন্টু (৪৫) ও লক্ষীপুর বাগানপাড়ার মৃত মইজুদ্দিনের
ছেলে মনসুর রহমান (৪০)। গতকাল মঙ্গলবার রাতে র্যাব-৫ এর একটি টিম নগরীর
ডিঙ্গাডোবা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
র্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমান ১১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় র্যাবের অপারেশন দল জানতে পারে যে, পিন্টু ও মনসুর দীর্ঘদিন যাবত র্যাব পরিচয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা গ্রহণ করছে। এ সময় র্যাব সদস্যরা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর কৌশলে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন থেকে র্যাব পরিচয় দিয়ে প্রতারণা এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদেরকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে

0 comments:
Post a Comment