পুলিশ জানায়, মাওবাদীদের হামলায় নিহত এক আত্মীয়ের শব নিয়ে রাঁচি থেকে
লাটিহারে ফেরার পথে রাস্তা অবরোধ করে ওই নারী পুলিশকে ধর্ষণ করে তিন
ব্যক্তি। এসময় ওই নারী পুলিশের সঙ্গে তার তিন আত্মীয়ও ছিল।
ওই নারী পুলিশের আত্মীয়রা জানান, সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা তাদের গাড়ি থামিয়ে প্রথমে ভাঙচুর ও গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ডাকাতরা তাদের বেঁধে ফেলে এবং ওই নারীকে ধর্ষণ করে। এরপর ডাকাতরা তাদের গাড়িসহ অন্যান্য মালামালও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা।

ধর্ষণের শিকার ওই নারীর স্বামীও ছিলেন লাটিহার জেলা পুলিশের কন্সটেবল। কিছুদিন আগে তিনি মারা যান।
উল্লেখ্য, ঝাড়খন্ডের এই ঘটনা এমন এক সময়ে প্রকাশ পেল যখন একই দিন
মুম্বাইতে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী সাংবাদিক। এ নিয়ে ভারতের বিভিন্ন
মহলে ক্ষোভের ঝড় চলছে।
0 comments:
Post a Comment