নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি রিভলভারসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত ১২টায় উপজলোর বিশনন্দী-ঢাকা সড়কের আড়াইহাজার উপজেলার জালাকন্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ(ওসি)আখতার মোরশেদ জানান, রাত ১২টার দিকে একটি মাইক্রোবাসে করে ১০ জন লোক ঢাকার দিকে যেতে থাকে। তাদের বহনকারী মাইক্রোবাস জালাকান্দি পৌঁছলে টহলরত পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। মাইক্রোবাসে থাকা ১০ জনকে আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি রিভলভার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, আলাউদ্দিন সরকার, খোরশেদ আলম, ইয়াসিন আলী, আল মামুন, মোমেন হোসেন, আরিফ হোসেন, ফজল, নাইমুল ইসলাম, সোহেল রানা ও মিন্টু।
তাদের সবাই ঢাকার শাহজাহানপুর এলাকাতে থাকে।তাদের বাড়ি দেশের বিভিন্ন এলাকাতে।
ওসি আরো জানান, তারা ঢাকায় থেকে দেশের বিভিন্ন এলাকায় গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালায়। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

0 comments:
Post a Comment