শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের দুই কিশোরীর ছবি কম্পিউটারে ধারণ করে
অশ্লীল ভিডিওর সঙ্গে জুড়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নয়ন মিয়া
(২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে এ কাজে ব্যবহূত
একটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে
জেলহাজাতে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী কিশোরীদের পরিবার জানায়, শহরের নালিতাবাড়ী বাজার মহল্লার এক কিশোরী গত বুধবার বাঘবেড় গ্রামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যায়। সেখানকার বাঘবেড় বাজারের একটি দোকানের মালিক নয়ন মিয়াকে দোকানের কম্পিউটার থেকে গান ডাউনলোড করে দিতে ওই কিশোরী নিজের মুঠোফোনের মেমোরি কার্ডটি দেয়। এই সুযোগে নয়ন মেমোরি কার্ড থেকে ওই মেয়ে এবং মেয়েটির পরিবার যে বাসায় ভাড়া থাকে, তার মালিকের মেয়ের ছবি রেখে দেন। পরে ওই ছবি দুটি অশ্লীল ভিডিওর সঙ্গে জুড়ে এলাকার বিভিন্ন মুঠোফোনসহ ইন্টারনেটে ছড়িয়ে দেন। বিষয়টি জানতে পেরে দুই কিশোরীর পরিবার থানায় অভিযোগ করে। গত বৃহস্পতিবার পুলিশ নয়নকে গ্রেপ্তার করে।
নালিতাবাড়ী থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ ব্যাপারে নয়নসহ তাঁর সহযোগী বাঘবেড়ে গ্রামের মোকছেদুর রহমান (২৫) ও নয়াবিল গ্রামের জাকির হোসেনের (৩২) বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি এবং শিশু ও নারী নির্যাতন দমন আইনে দুটি মামলা হয়েছে।

0 comments:
Post a Comment