আন্তর্জাতিক ডেস্ক: রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগকে ভিত্তিহীন বলে
বর্ণনা করে দামেস্কে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল
মুয়াল্লেম বলেছেন, তার দেশ যদি আক্রান্ত হয় তাহলে তারা প্রতিরোধ গড়ে
তুলবেন।
সামপ্রতিক সংকট নিয়ে দামেস্কে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম বিবিসি অ্যারাবিককে ইংরেজি ভাষায় একটি সাক্ষাত্কার দেন, যেখানে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যেসব দেশ বলছে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে তারা পারলে তাদের জনগণের কাছে প্রমাণ দেখাক।
ওয়ালিদ আল মুয়াল্লেমের এসব বক্তব্য এসেছে মূলত যুক্তরাষ্ট্র সিরিয়ায় সামরিক অভিযানে প্রস্তুতি সম্পন্ন করবার ঘোষণা দেয়ার পর। দেশটি এখন অপেক্ষা করছে প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশের।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানাচ্ছেন সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে চলতি সপ্তাহেই একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে তারা।
এদিকে সিরিয়া সংকটে ব্রিটেনের ভূমিকা কি হবে সেই প্রসঙ্গে ভোটাভুটির জন্য বৃহস্পতিবার দেশটিতে পার্লামেন্টের অধিবেশন ডাকা হয়েছে।
অপরদিকে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে হুঁশিয়ারি দিয়েছে চীন, রাশিয়া ও ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঘটনা প্রবাহ যেদিকে যাচ্ছে তাতে হয়তো বিষয়টি শুধু সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। পুরো অঞ্চলকেই যুদ্ধে জড়িয়ে ফেলবে।

0 comments:
Post a Comment