Searching...

Popular Posts

Tuesday, August 27, 2013

সিরিয়ায় পশ্চিমা সামরিক অভিযান যেকোনো মুহূর্তে!

11:51 PM
সংবাদ সম্মেলনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী২০১১ সালের ফাইল ছবিতে লিবিয়া অভিযানে ব্যবহূত যুক্তরাজ্যের অস্ত্রসজ্জিত দুটি টর্নেডো বোমারু বিমান। ব্রিটিশ সশস্ত্রবাহিনী সিরিয়ায় সামরিক অভিযানের জন্য আপত্কালীন পরিকল্পনা তৈরি করছে ষ ছবি: এএফপিসিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর বিরুদ্ধে যেকোনো মুহূর্তে সামরিক অভিযান শুরু হতে পারে। সম্ভাব্য এ অভিযান আগামীকাল বৃহস্পতিবার দিনের শুরুর ভাগে আরম্ভ হতে পারে বলে গতকাল মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজের এক খবরে বলা হয়েছে।
তবে সিরিয়ায় হামলার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দুই বৃহত্ শক্তি রাশিয়া ও চীন। মস্কো বলেছে, সিরিয়ায় শক্তিপ্রয়োগ ওই অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনবে। আর সিরিয়া পাশ্চাত্য হামলার মুখে নিজেকে রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছে। গতকাল দামেস্কে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লাম বলেন, তাঁর দেশের কাছে এমন প্রতিরক্ষাব্যবস্থা আছে, যা বিশ্বকে ‘চমকে দেবে’।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গতকাল বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশের অপেক্ষায় মার্কিন সেনারা। তাঁরা সিরিয়ায় সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত হয়ে আছেন। তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ওবামার নির্দেশ বাস্তবায়নে আমরা প্রয়োজনীয় উপকরণ ও রসদ পাঠিয়েছি।’
রাজধানী দামেস্কের উপকণ্ঠে বিদ্রোহীদের লক্ষ্য করে গত সপ্তাহে সিরিয়ার সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্রের হামলা চালিয়েছে—এ অভিযোগ ‘অস্বীকার’ করার মতো নয় বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মন্তব্য করার এক দিন পর প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ওই মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ওই রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য সিরিয়া সরকারকে দায়ী করেছে। আর সরকার ও বিদ্রোহী বাহিনী পরস্পরকে ওই হামলার জন্য দায়ী করেছে। বিদ্রোহীদের দাবি, ওই হামলায় এক হাজার ৩০০-এর বেশি লোক নিহত হয়েছে।
হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও গতকাল ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে জানান, সমুদ্রে ভাসমান রণতরি থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র বা দূরপাল্লার অন্য কোনো ব্যবস্থার সাহায্যে সিরিয়ায় সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
সিরিয়ার বিরুদ্ধে অভিযান বিষয়ে আলোচনার জন্য কাল (বৃহস্পতিবার) যুক্তরাজ্যের পার্লামেন্টের জরুরি অধিবেশন ডাকা হয়েছে। সরকারি অবকাশ সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে আসা ক্যামেরন বলেছেন, বৃহস্পতিবারের অধিবেশনে পার্লামেন্টের সাংসদেরা স্পষ্ট পদক্ষেপ নেওয়ার জন্যই ভোট দিতে পারেন।
সত্যিই রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা পরীক্ষার জন্য সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে জাতিসংঘের ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গতকাল দ্বিতীয় দিনের মতো তদন্তকাজ করেন।
সিরীয় সংকটে ‘বিচক্ষণতা’ দেখাতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্ডার লুকাশিভিচ সোমবার এক বিবৃতিতে বলেন, ভিত্তিহীন অজুহাত দেখিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে সামরিক হস্তক্ষেপ করা হলে তা সিরিয়ার জন্য নতুন দুর্ভোগ এবং ওই অঞ্চলের অন্য দেশগুলোর জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে। একই দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের সঙ্গে কথা বলেন। পুতিন এ সময় বলেন, সিরিয়ার সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই।
অন্যদিকে মার্কিন আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ওবামাকে সামরিক পদক্ষেপের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়ার আহ্বান জানিয়েছেন। আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন দরকার থাকলেও অনুমোদন ছাড়াও পদক্ষেপ নেওয়ার নজির প্রেসিডেন্টের সামনে রয়েছে।
সিরিয়ায় হামলা চালানোর ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানও। সিরিয়া পরিস্থিতি নিয়ে আরব লিগেরও জরুরি বৈঠকে বসার কথা।
এদিকে সিরিয়ায় হামলার প্রস্তুতিতে পশ্চিমা দেশগুলোতে গতকাল শেয়ারবাজারে দরপতন হয়েছে। এনবিসি, রয়টার্স, বিবিসি ও

0 comments:

Post a Comment