অজ্ঞাত উত্স থেকে পাওয়া নিরাপত্তা হুমকির কারণে আগামীকাল রোববার
বাংলাদেশসহ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখবে
যুক্তরাষ্ট্র। এর মধ্যে বেশিরভাগ দেশই মধ্যপ্রাচ্যের। গতকাল বিবিসির এক
প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সারা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার মুসলিম দেশগুলোতে মার্কিন নাগরিকদের চলাচলের ব্যাপারে বিশেষ সতর্কতার নির্দেশ জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রোববার যেসব দেশে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট খোলা থাকে, তাদের ৪ আগস্ট কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এমনকি প্রয়োজন হলে এই বন্ধের সময়সীমা বাড়ানো হতে পারে।
বিশ্বের অন্যান্য অংশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কার্যাল-য়গুলো রোববার বন্ধ থাকলেও মুসলিম বিশ্বে রোববার ‘কার্যদিবস’ হিসেবে পরিগণিত হয়। তাই ওইদিন মুসলিম বিশ্বের দেশগুলোতে কূটনৈতিক কার্যালয়গুলো খোলা থাকে।
কানাডার সম্প্রচার সংস্থা সিবিসির খবরে বলা হয়, দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার এ নির্দেশনা বাহরাইন, ইসরাইল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়ে রাষ্ট্রদূতসহ চার মার্কিন নাগরিককে হত্যা করে সন্ত্রাসীরা।

0 comments:
Post a Comment