Searching...

Popular Posts

Wednesday, August 14, 2013

চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে বিচারকের স্বাক্ষর জাল করার অভিযোগ

4:37 AM
চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে বিচারকের স্বাক্ষর জাল করে এক ব্যক্তিকে আটক করে হয়রানি করার অভিযোগ উঠেছে। হাটহাজারী মডেল থানার এএসআই মো. মাসুকুর রহমান উপজেলার নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পুলিশের এই এএসআই চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শরীফ মোস্তফা কবিরের স্বাক্ষর জাল করে গ্রেফতারি পরোয়ানা তৈরি করে। এ জাল পরোয়ানা নিয়ে সোমবার রাতে হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর ফায়ার সেন্টার এলাকায় নুরুল ইসলামের ঘরে অভিযান চালিয়ে হাটহাজারী থানা এএসআই মো. মাসুকুর রহমান তাকে আটক করে।
গত সোমবার পুলিশ নুরুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন আইনে হাটহাজারী থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দেখিয়ে থানায় নিয়ে আসে। আটকের সময় নুরুল ইসলামের পরিবারের লোকজন পুলিশের কাছে আটকের কারণ জানতে চাইলে এএসআই মো. মাসুকুর রহমান ওয়ারেন্ট কপি না দেখিয়ে উল্টো তাদের আটকের হুমকি দেন।
অবশ্য আদালতের মাধ্যমে ভুয়া ওয়ারেন্টের বিষয়টি নিশ্চিত হলে পুলিশ তড়িঘড়ি করে তাকে ছেড়ে দেয়। এ বিষয়ে হাটহাজারী থানার এএসআই মো. মাসুকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি আটকের বিষয়টি স্বীকার করে বলেন, আটকের পর তাকে ছেড়ে দেয়া হয়েছে।
হাটহাজারি মডেল থানার একজন এএসআই ভুয়া ওয়ারেন্টে মানুষ আটক ও হয়রানির বিষয়টি নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারি সার্কেলের এএসপি
নিজামউদ্দিন বলেন ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেলে এই এএসআই’র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে গতকাল নুরুল ইসলামের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর কার্যালয়ে যোগাযোগ করলে জানতে পারেন তার বিরুদ্ধে এ সংক্রান্ত কোনো মামলা নেই।
নুরুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট খোরশেদুল আলম সিকদার জানান ওয়ারেন্ট কপিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শরীফ মোস্তফা কবিরের স্বাক্ষর জাল করে ভুয়া ওয়ারেন্টটি তৈরি করা হয়েছে। যে পরোয়ানায় নুরুল ইসলামকে আটক করা হয়েছে আদালতে সে পরোয়ানার কোনো মামলা নেই বলেও তিনি অভিযোগ করেন।
নুরুল ইসলামের সপরিবারের সদস্যদের অভিযোগ, থানা পুলিশের এই এএসআই মোটা অংকের টাকা আদায় করতেই পরিকল্পিতভাবে এ কাজ করেছে।

0 comments:

Post a Comment