লালমনিরহাট শহরের মাস্টারপাড়ায় অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের
সীমানাপ্রাচীরের চারটি গ্রিল চুরি হয়ে গেছে। ১১ থেকে ১৮ আগস্টের মধ্যে
গ্রিলগুলো চুরি হলেও গতকাল শুক্রবার পর্যন্ত থানায় কোনো সাধারণ ডায়েরি
(জিডি) বা মামলা করেনি শহীদ মিনারটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনকারী
লালমনিরহাট পৌরসভা কর্তৃপক্ষ।
আর লিখিত অভিযোগ না পাওয়ায় পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি। কারা চুরি করেছে, তা-ও বলতে পারছে না কেউ। দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে চুরি ঠেকাতে না পারলে সীমানাপ্রাচীরের বাকি ২৪টি গ্রিলও চুরি হয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল।
এলাকার একাধিক বাসিন্দা জানান, জেলার নাগরিক, সাংস্কৃতিক ও প্রগতিশীল আন্দোলনের কেন্দ্র ওই শহীদ মিনার। ইদানীং সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত তা বখাটে ও মাদকসেবীদের দখলে থাকছে। ওই যুবকেরা রাতে শহীদ মিনারের সীমানাপ্রাচীরের চারটি লোহার গ্রিল চুরি করতে পারে।
লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম বলেন, ‘আমি বর্তমানে ঢাকায়। লালমনিরহাটে ফিরেই গ্রিল চুরির ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করব।’
গ্রিল চুরির সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমির উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 comments:
Post a Comment