Searching...

Popular Posts

Saturday, August 24, 2013

বলিভিয়ার কারাগারে দাঙ্গা, নিহত ৩০

6:44 AM
আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার একটি কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় শুক্রবার অন্তত ৩০ জন নিহত এবং ৫০ জন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশের প্রধান আলবার্টো জর্জ আরাসেনা জানিয়েছেন, নিহতদের অনেকের শরীর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে।

শুক্রবার শেষ রাতের দিকে সান্তা ক্রুজ কারাগারের সুরক্ষিত পালমাসোলা সেলে দাঙ্গার সৃষ্টি হয়। দুটি সেলের নিয়ন্ত্রণ নিয়ে কারাবন্দীরা দাঙ্গায় জড়িয়ে পড়ে।

স্থানীয়রা বলেছেন, কারাগারের ভেতরে গোলাগুলির শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ পরেই আগুন লেগে যায় এবং তা নিয়ন্ত্রণে আনতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে।

বলিভিয়ার কারাগারগুলোতে কয়েদির সংখ্যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি। তাছাড়া দেশটির আইন অনুসারে ছয় বছর পর্যন্ত শিশুদের তাদের বাবা মায়ের সঙ্গে কারাগারে থাকার অনুমতি দেয়া হয়।

0 comments:

Post a Comment