Searching...

Popular Posts

Wednesday, August 28, 2013

কমলনগরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

2:59 AM
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের করইতলা গ্রামে একটি আম গাছ থেকে নূপুর বেগম (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
নূপুর ওই এলাকার হানিফের মেয়ে এবং উপজেলার তোরাবগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন।

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হক জানান, বসতঘরের পাশের একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 comments:

Post a Comment