চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ওভারব্রিজ এলাকায় গতকাল সোমবার রাতে বাসের ধাক্কায় রিকশাচালকসহ তিনজন নিহত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন রিকশাচালক ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার
বান্দরছড়া গ্রামের আবদুল হালিম (৩০) এবং যাত্রী কুমিল্লার লাকসাম উপজেলার
পশ্চিমগাঁও গ্রামের মো. জসিম উদ্দীন (২৮) ও চট্টগ্রামের ফয়’স লেক এলাকার
কামাল উদ্দীন (২৮)।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট
ওভারব্রিজ এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস একটি রিকশাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে জসিম ও হালিম নামের দুজনের মৃত্যু হয়। আহত কামালকে
আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত
চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতেয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 comments:
Post a Comment