রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের হস্তক্ষেপে
ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের
চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য হওয়ায় ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষা স্থগিতের জন্য বিভাগীয় শিক্ষকদের ওপর চাপ দেয়া হয়। শনিবার সকাল সাড়ে নয়টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বিভাগ সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার সকাল সাড়ে নয়টায় বিভাগের দ্বিতীয় বর্ষের ২০১ নম্বর কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্রলীগ নেতা সাদ্দাম যোগ্য না হওয়ায় সকালে সে বিভাগের শিক্ষকদের হুমকি দিয়ে পরীক্ষা বন্ধ করে দেয়। পরবর্তীতে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “আমাদের পরীক্ষার রুটিন অনেক আগেই দেয়া হয়েছিল। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু ছাত্রলীগের চাপের কারণে শিক্ষকরা আমাদের পরীক্ষা স্থগিত করেছে।”
যোগাযোগ করা হলে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম বলেন, “ছাত্রলীগের পক্ষ থেকে বিভাগের প্রধানকে পরীক্ষা পিছিয়ে দিতে অনুরোধ করা হলে বিভাগ পরীক্ষা পিছিয়েছে।”
তিনি এই নিউজ না করার জন্য অনুরোধ করে বলেন, “ভাই এটা বিভাগের সমস্যা, নিউজটা না করলে হয় না?”

0 comments:
Post a Comment