বাংলাদেশে গত কয়েক মাসে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনকালে সাধারণ
মানুষের ওপর নিরাপত্তাবাহিনীর নজীরবিহীন হত্যাযজ্ঞের ওপর বিস্তারিত
প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার
সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
আজ বৃহস্পতিবার প্রকাশিত ৪৮ পৃষ্টা দীর্ঘ এই প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাসে নিরাপত্তা বাহিনীর অত্যাধিক বল প্রয়োগে বাংলাদেশের রাস্তায় ১৫০ জন লোক মারা গেছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ। গ্রেফতার করা হয়েছে অসংখ্য বিক্ষোভকারীকে।
প্রতিবেদনে এসব হত্যাকান্ডে জড়িত পুলিশ-র্যাব ও বিজিবি সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে সরকারের নীরব থাকার কঠোর সমালোচনা করা হয়েছে। এইচআরডব্লিউ বলেছে, ‘বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাদিহির ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।’
এইচআরডব্লিউ এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে পুলিশের বেপরোয়া গুলি ও পিটিয়ে একজন বিক্ষোভকারী মেরে ফেলার দৃশ্য সম্বলিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
মানবাধিকার সংস্থাটির এশিয়া শাখার পরিচালক ব্রাড এডামস আশংকা প্রকাশ করে বলেন, ‘যদি সরকার জড়িত নিরাপত্তাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় তবে আগামী কয়েক মাসে বাংলাদেশের রাজপথে আরও প্রচুর পরিমান রক্ত ঝরবে।’

0 comments:
Post a Comment