কুমিল্লার চৌদ্দগ্রামে আজ বৃহস্পতিবার সকালে যাত্রীবাহি বাস ও
কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাস চালক রফিকুল ইসলাম (৪৫) নিহত ও অপর ১৫
জন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ট্রেনিং সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী টিআর ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহি বাসের (ঢাকামেট্রো-ব-১১-৫০৯১) সাথে বিপরীতগামী কভার্ডভ্যানের (ঢাকামেট্রো-ট-১১-৭৬০০) মুখোমুখি সংঘর্ষে গাড়ি দু’টির সম্মুখ অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাস চালক চট্টগ্রামের সীতাকুন্ডের গোড়ামরা গ্রামের আবদুল মান্নানের ছেলে রফিকুল ইসলাম নিহত হন। আহত হন বাসের সুপারভাইজারসহ আরও ১৫ যাত্রী। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে গাড়িগুলো উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

0 comments:
Post a Comment