Searching...

Popular Posts

Tuesday, August 13, 2013

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

3:41 AM
কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিপালং গ্রামের বাদশা মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাবিব জানান, নিহত জয়নাল আবেদীন চান্দিনার একটি মত্স্য খামারে দিন মজুরের কাজ করত। বাড়িতে ঈদ শেষে আজ ভোরে মাধাইয়া স্টেশনে পৌঁছে সিএনজি অটোরিক্সা যোগে গন্তব্যেস্থলে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি সিএনজি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের লাশ ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

0 comments:

Post a Comment