Searching...

Popular Posts

Tuesday, August 13, 2013

চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত

3:43 AM
চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছে।আজ মঙ্গলবার সকালে এ দুটি ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে ফরজ আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ফরজ আলী সেনেরহুদা গ্রামের মৃত রোফাজ্জেল প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া নয়টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস দ্রুত গতিতে রেলস্টেশন অতিক্রম করছিল । এ সময় ফরজ আলী রেললাইন পার হতে গেলে চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ফরজ আলী শ্রবন প্রতিবন্ধি ছিল ছিলো।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার কাছে সকাল সাড়ে ৯টার দিকে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিছয় এক ব্যক্তির (২৫) মৃত্যু হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেচ আলী মিয়া জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার সন্নিকটে দিনাজপুর থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে পরিচয়হীন এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে সে পথচারী না ট্রেনের যাত্রী ছিল তা সঠিকভাবে বলা যাচ্ছে না। লাশ হস্তান্তরের জন্য রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

0 comments:

Post a Comment