Searching...

Popular Posts

Tuesday, August 13, 2013

গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ কনষ্টেবল নিহত

3:45 AM
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দায়িত্ব কালে পালন দ্রুতগামী বাসের ধাক্কায় মনজের আলী (৪৮) নামের হাইওয়ে থানার একজন পুলিশ কনষ্টেবল নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মনজের আলী দিনাজপুর কোতয়ালী থানার বড় গুড়গোলার মৃত মোহাম্মদ আলীর পুত্র।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে হাইওয়ে থানার সন্নিকটে বগুড়ামুখি অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাস কর্তব্যরত মনজের আলীকে (কং নং-২৫৮) ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্য চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারেনি।

0 comments:

Post a Comment