ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের
ঘাটাইল উপজেলার সাগরদীঘিবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল বাছেদ (৪৫) খুন
হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সাগরদীঘি- গারোবাজার সড়কের বাশতৈল নামক স্থান
থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, নিহত আব্দুল বাছেদ ঘাটাইল উপজেলার ফটিয়ামাড়ি গ্রামের মোঃ মোকাদ্দেস আলীর পুত্র। সে সাগরদীঘি বাজারে পাটের তৈরি চট ও বস্তা কেনা-বেচার ব্যবসা করত। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে সাগরদীগি বাজারে যায়। ঐ দিন রাতে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজা-খুঁজি করে। আজ ভোরে বাছেদের লাশ সাগরদীঘি-গারো বাজার সড়কের পাশে বাশতৈল নামক স্থানে তার লাশ পাওয়া যায়।
পুলিশ খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

0 comments:
Post a Comment